নিরাপত্তার কারণে যেন জনবিচ্ছিন্ন না হই: প্রধানমন্ত্রী

আপডেট : ২৩ জুলাই ২০১৫, ১৪:৩১
 
প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, জনগণ আমাদের মূলশক্তি। নিরাপত্তার বিষয়টি যেমন ঠিক, তেমনি এর কারণে যাতে জনবিচ্ছিন্ন না হই সেদিকে খেয়াল রাখতে হবে। বৃহস্পতিবার নিরাপত্তা বাহিনী স্পেশাল সিকিউরিটি ফোর্সের (এসএসএফ) সদস্যদের উদ্দেশে তিনি এই কথা বলেন।
 
শেখ হাসিনা বলেন, আমি জনগণের জন্য রাজনীতি করি। এদেশের মানুষ এখনো যারা দারিদ্রের কষাঘাতে জর্জরিত, এখনো যারা সুশিক্ষা পায়নি, এখনো দিন আনতে যাদের পান্তা ফুরায় তাদের ভাগ্য পরিবর্তন করাই আমার দায়িত্ব। কাজেই জনগণ থেকে যদি বিচ্ছিন্ন হয়ে যাই তবে আমার বেঁচে থাকাটাই নিরর্থক হবে যাবে।
 
এসএসএফ’র ২৯তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে রাজধানীর তেজগাঁওয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ের ‘শাপলা’ হলে দরবারের আয়োজন করা হয়।