চল্লিশতম মৃত্যুবার্ষিকী উপলক্ষে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে গণমাধ্যমে গুরুত্বের সঙ্গে তুলে ধরার আহ্বান জানিয়েছেন আওয়ামী লীগের সাধারন সম্পাদক ও জনপ্রশাসন মন্ত্রী সৈয়দ আশরাফুল ইসলাম।
বৃহস্পতিবার বেলা সাড়ে ১১ টায় আওয়ামী লীগ সভানেত্রীর ধানমন্ডির রাজনৈতিক কার্যালয়ে সাংবাদিকদের সঙ্গে এক মতবিনিময় সভায় তিনি এ আহ্বান জানান।
