জাদুসম্রাট পিসি সরকারের জীবন নিয়ে সিনেমা

আপডেট : ২৩ জুলাই ২০১৫, ১৭:৪৪

জাদুসম্রাট পিসি সরকারের জীবন নিয়ে সিনেমা বানাতে যাচ্ছেন পরিচালক সৌমিক সেন। ‘গুলাব গ্যাং’-এর পর এটি তার দ্বিতীয় সিনেমা।

সিনেমার মূল চরিত্রে কে অভিনয় করবেন তা এখনো ঠিক হয়নি। তবে শোনা যাচ্ছে, পিসি সরকারের ভূমিকায় অভিনয় করতে পারেন অক্ষয় কুমার। এ বছরের শেষে বা পরের বছর শুরু হবে সিনেমাটির শুটিং।