কুমিল্লায় ঢাকাগামী কর্ণফুলী এক্সপ্রেস ট্রেনের ধাক্কায় সিএনজি অটোরিক্শা চালকসহ দুইজন নিহত হয়েছেন। এরা হলেন, সদর দক্ষিণ উপজেলার টঙ্গিরপাড় গ্রামের মমিনুল ইসলামের পুত্র অটোরিক্শা চালক আবুল খায়ের (৩২) ও অটোরিক্শার যাত্রী একই গ্রামের আবদুর রশিদের পুত্র মাসুদ রানা (২৮)।
বৃহস্পতিবার সন্ধ্যায় কুমিল্লা সদর দক্ষিণ উপজেলার জেলখানা বাড়ি রেল ক্রসিং এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
লাকসাম জংশন রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আহসান হাবিব ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
