যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট বারাক ওবামা বলেছেন, বিশ্বে প্রভাব বজায় রাখতে যুক্তরাজ্যকে ইউরোপীয় ইউনিয়ন ছেড়ে যাওয়া সঠিক কাজ বলে মনে করি না। যুক্তরাজ্য ইউনিয়নে থাকলে তা ইউনিয়নকেও শক্তিশালী করবে।
বিবিসিকে দেয়া একটি সাক্ষাৎকারে আমেরিকান প্রেসিডেন্ট বারাক ওবামা বলেছেন, দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর ইউরোপীয় ইউনিয়নের মতো একটি প্রতিষ্ঠান বিশ্বকে নিরাপদ আর উন্নত করে তুলছে।
এরকম একটি প্রতিষ্ঠানে নিজেদের অবদান রাখার জন্যই যুক্তরাজ্যের উচিত সেখানে থাকা।
ওবামা বলেন, যুক্তরাজ্যে ইউরোপীয় ইউনিয়নে থাকলে তা ইউনিয়নকে আরো শক্তিশালী করে তুলবে।
বিবিসির সাথে ওই সাক্ষাৎকারে তিনি আরও বলেন, তার ক্ষমতাকালে সবচেয়ে হতাশার বিষয় ছিল, তিনি অস্ত্র নিয়ন্ত্রণে শক্ত আইন করতে পারেন নি। কিন্তু একটি উন্নত দেশ হিসেবে এমন আইন জরুরী বলে তিনি মনে করেন।
উল্লেখ্য, ইউনিয়নে থাকা না থাকা নিয়ে ২০১৭ সালে ব্রিটেনে গণভোট হওয়ার কথা রয়েছে।
