বৃষ্টির কারণে চট্টগ্রাম টেস্ট সাময়িক বন্ধ

আপডেট : ২৪ জুলাই ২০১৫, ১৩:৫০
বাংলাদেশ ও দক্ষিণ আফ্রিকার মধ্যে চলমান টেস্ট খেলার প্রথম ইনিংসে টাইগাররা ৭৮ রানের লিড নিতে সক্ষম হয়েছিল। তৃতীয় দিন শেষে দ্বিতীয় ইনিংসে দক্ষিণ আফ্রিকা ব্যাট করতে নেমে বিনা উইকেটে ৬১ রান করে। পরে আলোর স্বপ্লতা ও বৃষ্টির কারণে দিনের ২৫ ওভার বাকি থাকতেই খেলা বন্ধ রাখতে হয়। 
 
দুই ওপেনার স্টিয়ান ফন জিল ৩৩ ও ডিন এলগার ২৮ রানে অপরাজিত আছেন। বাংলাদেশের থেকে এখনো ১৭ রানে পিছিয়ে রয়েছে প্রোটিয়ারা।
 
বৃষ্টির বাগড়ায় বাংলাদেশ-দক্ষিণ আফ্রিকা চট্টগ্রাম টেস্টের তৃতীয় দিনের শেষ সেশনে ১২.১ ওভারের বেশি খেলা সম্ভব হয়নি। চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে আজ চতুর্থ দিনেও বৃষ্টি হানা দিয়েছে।
 
শুক্রবার সকাল থেকেই চট্টগ্রামে বৃষ্টির মাত্রা আরও বেড়ে যায়। পিচ ত্রিপল দিয়ে ঢেকে রাখা হয়েছে। দুই দলের খেলোয়াড়রা হোটেল থেকেই বের হননি। দুপুর ১২টার দিকে তারা হোটেল থেকে বের হওয়ার সিদ্ধান্ত নেবেন বলে জানা গেছে। 
 
প্রথম ইনিংসে দক্ষিণ আফ্রিকার ২৪৮ রানের জবাবে ৩২৬ রান করে বাংলাদেশ।