হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে

আপডেট : ২৪ জুলাই ২০১৫, ১১:০৯
 
রাজধানীতে শুক্রবার ভোররাত থেকে সকাল নয়টা পর্যন্ত থেমে থেমে বৃষ্টি হয়েছে। এতে বিভিন্ন জায়গায় জলাবদ্ধতার সৃষ্টি হয়। আবহাওয়ার পূর্বাভাসে জানানো হয়েছে, রাজধানীসহ সারা দেশে হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে।

আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, গত ২৪ ঘণ্টায় ঢাকায় ১২ মিলিমিটার বৃষ্টি হয়েছে। মৌসুমি বায়ুর প্রভাবে ঢাকা, চট্টগ্রাম, বরিশাল, সিলেট, খুলনা, রংপুর, রাজশাহীসহ দেশের বিভিন্ন জায়গায় হালকা থেকে মাঝারি বৃষ্টি চলতে পারে।