ব্রাজিলে চার পা বিশিষ্ট সাপের জীবাশ্মের সন্ধান পেয়েছেন বিজ্ঞানীরা। জীবাশ্মটি ১১ কোটি ৩০ লাখ বছরের বলে জানিয়েছেন তারা।
শুক্রবার বিবিসির প্রতিবেদনে বলা হয়েছে, এর আগে পেছনের দিকে ছোট ছোট পাওয়ালা সাপের জীবাশ্ম পেয়েছেন বিজ্ঞানীরা। কিন্তু চার পা বিশিষ্ট সাপের যে জীবাশ্ম পাওয়া গেছে, তা বর্তমানে টিকে থাকা সাপের পূর্বপুরুষ।
IMG0
বিজ্ঞানীদের মতে, পায়ের সাহায্যে সাপগুলো চলাচল না করলেও শিকার ধরার সময় এগুলো তারা কাজে লাগাতো।
তারা আরো জানিয়েছেন, এই প্রজাতির সাপ ডাঙায় থাকতো। মাটির গর্তে বাস করতো এগুলো। এই তথ্য সত্য হলে সমদ্র থেকে সাপের উত্পত্তির যে তত্ত্ব টিকে আছে, তা চ্যালেঞ্জের মুখে পড়বে। সূত্র: বিবিসি।
