সিরাজগঞ্জ এক্সপ্রেসের ২টি বগি লাইনচ্যুত

আপডেট : ২৪ জুলাই ২০১৫, ১৪:০৯
সিরাজগঞ্জের মাহমুদপুরে সিরাজগঞ্জ এক্সপ্রেসের ২টি বগি লাইনচ্যুত হয়ে রেল চলাচল বন্ধ রয়েছে। 
 
 
শুক্রবার বেলা ১১টার দিকে ট্রেনটি লাইনচ্যুত হয়। সিরাজগঞ্জ বাজার স্টেশন থেকে ছেড়ে ঢাকা যাচ্ছিল। এ ঘটনায় ঢাকার সঙ্গে রেল যোগাযোগ বন্ধ রয়েছে বলে কর্তৃপক্ষ জানিয়েছে।
 
সিরাজগঞ্জ জিআরপি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামাল হোসেন ট্রেন লাইনচ্যুতের বিষয়টি নিশ্চিত করেছেন।