সিরিয়ায় ইসলামিক স্টেটের (আইএস) বিরুদ্ধে বোমা হামলা চালিয়েছে তুরস্ক। দেশটির সরকার এই তথ্য জানিয়েছে।
শুক্রবার বিবিসির প্রতিবেদনে বলা হয়েছে, হামলা চালানোর একদিন আগে সীমান্তে দুই পক্ষের মধ্যে গুলি বিনিময় হয়েছে। এতে এক সৈন্য নিহত ও দুইজন আহত হয়েছেন।
যুক্তরাষ্ট্রের কর্মকর্মতার বলেছেন, সিরিয়ার সীমান্তের কাছে একটি গুরুত্বপূর্ণ সেনা ঘাঁটি থেকে যুক্তরাষ্ট্রকে বিমান হামলা চালানোর অনুমতি দিয়েছে।
তুরস্কের প্রধানমন্ত্রী আহমিত দাভুটোগলুর কার্যালয় থেকে এক বিবৃতিতে বলা হয়েছে, আইএসের তিনটি লক্ষ্যবস্তুকে বিমান হামলা চালানো হয়েছে। বৃহস্পতিবার সীমান্তে সংঘর্ষের ঘটনার পর নিরাপত্তা বিষয়ক বৈঠকে হামলার সিদ্ধান্ত নেয়া হয়েছে।
এছাড়া শুক্রবার সকালে ইস্তাম্বুলে সন্দেহভাজন আইএস জঙ্গিদের শতাধিক অবস্থানে অভিযান চালিয়েছে। সূত্র: বিবিসি।
