সাতক্ষীরা সদর উপজেলার গোবিন্দকাটি গ্রাম থেকে শিবিরের ক্যাডার আবু রায়হানকে গ্রেপ্তার করেছে পুলিশ। তিনি গোবিন্দকাটি গ্রামের নজরুল ইসলামের ছেলে। শুক্রবার ভোরে তাকে গ্রেপ্তার করা হয়। তার বিরুদ্ধে সদর থানায় একাধিক নাশকতার মামলা রয়েছে।
সাতক্ষীরা সদর থানার ওসি ইমদাদুল হক শেখ জানান, রায়হান শিবিরের একজন দুর্ধর্ষ ক্যাডার। জেলায় সহিংসতা চলাকালীন সময়ে তিনি হেলমেট পড়ে মোটরসাইকেল চালিয়ে তাণ্ডব চালাতেন। দীর্ঘদিন তিনি আত্মগোপনে ছিলেন। সম্প্রতি তিনি বাড়িতে এসে আবারও এলাকার জামায়াত-শিবিরের কর্মীদের সংগঠিত করছেন এমন গোপন সংবাদের ভিত্তিতে শুক্রবার ভোরে তার বাড়ি থেকে গ্রেপ্তার করা হয়।
