মেক্সিকোর দক্ষিণাঞ্চলে ৭ মৃতদেহের সন্ধান

আপডেট : ২৪ জুলাই ২০১৫, ১৪:১৪
 
মেক্সিকোর গোলযোগপূর্ণ দক্ষিণাঞ্চলীয় রাজ্য গুয়েরিরোতে সাতটি মৃতদেহের সন্ধান পাওয়া গেছে। এর মধ্যে কয়েকটি মৃতদেহে আঘাতের চিহ্ন রয়েছে। স্থানীয় সময় বৃহস্পতিবার দেশটির কর্তৃপক্ষ এই তথ্য জানিয়েছে।
 
গুয়েরিরো রাজ্যের প্রসিকিউটরের কার্যালয় থেকে বলা হয়েছে, পার্বত্য জিটলালা শহরে সাতটি পুরুষের মৃতদেহ পাওয়া গেছে। লাশগুলোর দেহে নির্যাতনের চিহ্ন রয়েছে।
 
বুধবার এই মৃতদেহগুলো প্রথম পাওয়া যায়। কিন্তু খারাপ আবহাওয়ার কারণে বৃহস্পতিবারের আগে কর্তৃপক্ষ ঘটনাস্থলে পৌঁছাতে পারেনি।
 
প্রসিকিউটরের কার্যালয় জানায়, একটি মৃতদেহ গুয়েরেরোর স্থানীয় মাদকচক্র ‘রেডস’র সদস্যের। সূত্র: এএফপি।