আফগানিস্তানে মার্কিন বিমান হামলায় আল-কায়েদার এক জ্যেষ্ঠ কমান্ডার নিহত হয়েছেন। তিনি জঙ্গি সংগঠনটির আত্মঘাতী বোমা হামলা কার্যক্রমের দায়িত্বে ছিলেন। হামলায় আরো দুই জঙ্গি নিহত হয়েছে। শুক্রবার পেন্টাগনের তরফে একথা জানানো হয়েছে।
ইরাকে মার্কিন প্রতিরক্ষামন্ত্রী অ্যাস্টন কার্টার জানিয়েছেন, ১১ জুলাই আল-কায়েদার উচ্চ পদস্থ অভিযান পরিচালনাকারী কমান্ডার আবু খলিল আল-সুদানি বিমান হামলায় নিহত হন। এই হামলায় যে তিনজন জঙ্গি নিহত হয়েছেন আল-সুদানি তাদের একজন।
পেন্টাগন থেকে দেয়া বিবৃতিতে বলা হয়, ‘আবু খলিল আল-সুদানি জোট বাহিনী এবং আফগান ও পাকিস্তানি বাহিনীর বিরুদ্ধে অভিযান পরিচালনা করতেন। তার সঙ্গে আল-কায়েদার নেতা আয়মান আল-জাওয়াহিরির ঘনিষ্ঠ সম্পর্ক ছিল।’ সূত্র: এএফপি
