রাজধানীর মেহের টাওয়ারের আগুন নিয়ন্ত্রণে

আপডেট : ২৪ জুলাই ২০১৫, ১৮:১৬

রাজধানীর হাতিরপুলে মেহের টাওয়ার নামে ১৫ তলা একটি ভবনের নিচতলায় লাগা আগুন নিয়ন্ত্রণে এসেছে। ফায়ার সার্ভিসের দুইটি ইউনিটের চেষ্টায় এ আগুন নিয়ন্ত্রণে আসে।

শুক্রবার বিকেল সাড়ে ৪টায় এ আগুনের সূত্রপাত হয়।

ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের ডিউটি অফিসার এনায়েত হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, আগুন সম্পূর্ণ নিয়ন্ত্রণে এসেছে। এ ঘটনায় কোনও ক্ষয়ক্ষতি হয়নি। প্রাথমিকভাবে অগ্নিকাণ্ডের কারণ জানা যায়নি।