দিল্লির রাজপথে রিকশা চালাতে দেখা যাচ্ছে হলিউডের খ্যাতনামা অভিনেতা জনি ডেপকে! সামাজিক যোগাযোগমাধ্যমে এমন একটি ছবি ভাইরাল হয়ে উঠেছে।
‘ক্যাপ্টেন জ্যাক স্প্যারো’ খ্যাত জনি ডেপ রিকশা টানছেন দিল্লির রাজপথে! পাইরেটস থেকে একেবারে রিকশচালক?
ভাবছেন কোনো সিনেমার শুটিং? না তা নয়। আসলে ছবিটি মেনল আরোরা নামে এক ব্যক্তির। আর পেশায় তিনি সত্যিই একজন রিকশাচালক। দেখতে হুবহু জনি ডেপের মতো। তাকে দেখলে যে কেউ জনি ডেপের সঙ্গে গুলিয়ে ফেলবেন। হয়েছেও তাই। ফলে সামাজিক যোগাযোগমাধ্যমে ছবিটি ভাইরাল হয়েছে।
