ছাদ থেকে পড়ে পেট্রোবাংলার কর্মকর্তার মৃত্যু

আপডেট : ২৪ জুলাই ২০১৫, ১৯:০৭
 
রাজধানীর খিলগাঁও তালতলার একটি বাড়ির ছাদ থেকে পড়ে মারা গেছেন পেট্রোবাংলার কর্মকর্তা মনিরুজ্জামান মজুমদার (৫০)। শুক্রবার বেলা সাড়ে ১১টার দিকে খিলগাঁওয়ের ‘সি’ ব্লকের ৯২৪ নম্বর বাড়িতে এ ঘটনা ঘটে।
 
মনিরুজ্জামানের প্রতিবেশী জাহাঙ্গীরের উদ্ধৃতি দিয়ে পুলিশ জানায়, কবুতরকে খাবার দিতে তিনি সাত তলা বাড়ির ছাদে উঠেছিলেন। বৃষ্টিতে ছাদের ক্রংক্রিটের বেষ্টনী দেয়াল পিচ্ছিল ছিল। দেয়ালের ওপর উঠে কবুতের ঘরে খাবার দেয়ার সময় তিনি পা ফসকে নিচে পড়ে যান। ওই বাড়ির পাশে তিন তলা বাড়ির ছাদে পড়ে যান। আহত অবস্থায় তাকে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তির পর দুপুর ২টার দিকে চিকিত্সাধীন অবস্থায় তিনি মারা যান। কুমিল্লার চৌদ্দগ্রামে তার বাড়ি বলে জানা গেছে।