পাকিস্তানের রাজধানী ইসলামাবাদের কাছাকাছি এলাকায় ভূমিকম্প অনুভূত হয়েছে। এর মাত্রা ছিল রিকটার স্কেলে ৫ দশমিক ১।
শুক্রবার রাত ১টা ৫৯ মিনিটে ১৬ দশমিক ২ মাইল গভীরে এ ভূমিকম্প হয়।
মার্কিন জিওলজিক্যাল সার্ভে (ইউএইজএস) জানায়, এই ভূমিকম্পের উৎপত্তিস্থল ছিল জনবহুল শহর ইসলামাবাদ থেকে উত্তর-পূর্বে ১০ মাইল দূরে।
তবে তাৎক্ষণিকভাবে এ ঘটনায় কোনো হতাহতের খবর জানানো হয় নি।
খবর: এবিসি নিউজ।
