রাজধানীর শ্যামপুরে বুড়িগঙ্গা প্রথম সেতুতে (পোস্তগোলা ব্রিজ) মাত্রাতিরিক্ত টোল আদায়ের অভিযোগে পরিবহন শ্রমিকরা সড়ক অবরোধ করেছে।
শনিাবর সকাল ১০টা থেকে এই অবরোধ শুরু করেছে শ্রমিকরা।
শ্যামপুর থানার ওসি শেখ আবদুর রাজ্জাক বলেন, শুক্রবার থেকে সেতুতে নতুন টোল আদায় কার্যক্রম শুরু হয়। নতুন নির্ধারিত টোলের পরিমাণ বেশি বলে অভিযোগ করে শ্রমিকরা। এর পরিপ্রেক্ষিতে আজ সকাল ১০টার দিকে টোল ঘরের সামনে অবরোধের সৃষ্টি করে তারা। ঘটনার পরপর ঘটনাস্থলে সড়ক ও জনপদ বিভাগের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত হয়েছেন। এই ব্যাপারে দুই পক্ষে বৈঠক চলছে।
