মেক্সিকোতে বজ্রপাতে ৪ শিশুসহ অন্তত সাতজনের প্রাণহানি হয়েছে। কর্তৃপক্ষের বরাত দিয়ে আন্তর্জাতিক সংবাদমাধ্যম এ ঘটনাটি জানিয়েছে।
শুক্রবার বিকেলে নিকটবর্তী কুয়েরিতারো শহর থেকে ২৫ মাইল দূরে এ ঘটনাটি ঘটে।
গুয়ানানজুয়াতে রাজ্য বিভাগের জননিরাপত্তা বিভাগ জানিয়েছে, মেক্সিকোর একটি পল্লি এলাকায় এ ঘটনায় আহত হয়েছেন আরও ২ জন।
