আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও জনপ্রশাসন মন্ত্রী সৈয়দ আশরাফুল ইসলাম বলেছেন, বঙ্গবন্ধুর হাতে গড়া সংগঠন ছাত্রলীগের ইতিহাস আমাদের মাতৃভূমির ইতিহাস। পৃথিবীর কোনো ছাত্র সংগঠনের সঙ্গে ছাত্রলীগের তুলনা হয় না। গোটা পৃথিবীতে ছাত্রলীগের মতো সংগঠন নেই।
শনিবার রাজধানীর ঐতিহাসিক সোহরাওয়ার্দী উদ্যানে ছাত্রলীগের দুই দিনব্যাপী ২৮তম জাতীয় সম্মেলনের উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।
সৈয়দ আশরাফ বলেন, ছাত্রলীগ মুক্তিযোদ্ধাদের সংগঠন। মুক্তিযুদ্ধের সময় যুদ্ধে ঝাপিয়ে পড়ে ছাত্রলীগ। ছাত্রলীগের সাবেক নেতারা মুক্তিযুদ্ধে সাহসী ভূমিকা রেখেছেন। আমার বিশ্বাস ছাত্রলীগ আরো এগিয়ে যাবে। ছাত্রলীগ আরো সফল হবে। জননেত্রী শেখ হাসিনার হাতকে ছাত্রলীগ আরো শক্তিশালী করবে।
২৮তম সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত হয়েছেন ছাত্রলীগের সাংগঠনিকপ্রধান ও আওয়ামী লীগ সভানেত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আরও উপস্থিত রয়েছেন বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ, সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের প্রমুখ।
