ডোজ ইন্টারনেটে ফ্রি ইনস্টলেশন

আপডেট : ২৫ জুলাই ২০১৫, ২০:০০

‘ডোজ ইন্টারনেট’ এর নতুন গ্রাহকরা এখন ৮ হাজার টাকার ইনস্টলেশন পাবেন ফ্রি-তে। অনলাইন টপ আপ প্যানেলের মাধ্যমে ২ মাসের বিল অগ্রিম জমা দিলেই অফারটি গ্রহণ করা যাবে।

নতুন অফারের ক্ষেত্রে ১০ এমবিপিএস ১০০ জিবি প্যাকেজের ২ মাসের বিল ৬ হাজার ৯০০ টাকা এবং ২৫ এমবিপিএস ৩০০ জিবি প্যাকেজের ২ মাসের বিল ১১ হাজার ৫০০টাকা (ভ্যাটসহ)। অফারটি থাকবে ৩১ জুলাই পর্যন্ত।

২৪ ঘন্টা কলসেন্টার সাপোর্ট সুবিধাসহ গ্রাহকরা ইন্টারনেটে ভিসা অথবা মাস্টার কার্ড দিয়ে বিল পরিশোধ করতে পারবেন। বিস্তারিত : www.dozeinteet.com/offer ঠিকানায়।