চট্টগ্রামে র‌্যাবের সঙ্গে 'বন্দুকযুদ্ধে' নিহত ১

আপডেট : ২৬ জুলাই ২০১৫, ১১:৫৭
চট্টগ্রামে র‌্যাবের সঙ্গে 'বন্দুকযুদ্ধে' মো. জাফর নামে একজন নিহত হয়েছেন। এ সময় র‌্যাব ঘটনাস্থল থেকে অস্ত্র ও ১০ হাজার পিস ইয়াবা উদ্ধার করে। নিহত জাফর ৫ লাখ ইয়াবা আটক মামলার প্রধান আসামি ছিলেন। 
 
রবিবার ভোরে চট্টগ্রামের পতেঙ্গা এলাকায় এ ঘটনা ঘটে।
 
র‌্যাব-৭ এর সহকারী পরিচালক এএসপি সোহেল মাহমুদ এই তথ্য নিশ্চিত করে জানান, রবিবার ভোর ৫টার দিকে বিশেষ অভিযানের সময় ‘বন্দুকযুদ্ধে’ জাফর নিহত হন। তিনি গহিরা-পতেঙ্গা এলাকার শীর্ষ মাদক ব্যবসায়ী ছিলেন।
IMG0