ক্যামেরুনে বোমা হামলায় নিহত ১৪

আপডেট : ২৬ জুলাই ২০১৫, ১৬:৪২
 
ক্যামেরুনের উত্তরাঞ্চলে মারুয়া শহরের একটি পানশালায় বোমা হামলায় অন্তত ১৪ জন নিহত হয়েছেন। স্থানীয় সময় শনিবার রাতে এই হামলার ঘটনা ঘটে।
 
নাম প্রকাশে অনিচ্ছুক এক সামরিক কর্মকর্তা জানান, রাত সাড়ে নয়টার দিকে এই হামলা চালানো হয়। এতে ১৪ জন নিহত হয়।
 
ঐ  অঞ্চলে নাইজেরিয়াভিত্তিক জঙ্গি সংগঠন বোকো হারামের সদস্যদের মোকাবিলায় সেনা মোতায়েন করা হয়েছে।
 
এর আগে বুধবার মারুয়ায় জোড়া আত্মঘাতী বোমা হামলায় ১১ জন নিহত হয়। সূত্র: এএফপি।