মির্জা ফখরুল সিঙ্গাপুর যাচ্ছেন রাতে

আপডেট : ২৬ জুলাই ২০১৫, ১৩:৩৪
বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর উন্নত চিকিৎসার জন্য সিঙ্গাপুর যাচ্ছেন রবিবার রাতে। 
 
সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, আজ রাতে সিঙ্গাপুর এয়ার লাইনসের একটি ফ্লাইটে তিনি ঢাকা ছাড়বেন।
 
৬ জানুয়ারি বিএনপির নেতৃত্বাধীন ২০-দলীয় জোটের আন্দোলন কর্মসূচি শুরুর প্রথম দিনে জাতীয় প্রেসক্লাবের সামনে থেকে মির্জা ফখরুলকে গ্রেফতার করা হয়েছিল। পরে কারাগারে থাকা অবস্থায় অসুস্থ হয়ে পড়েন তিনি। ছয় মাসের বেশি সময় কারাভোগের পর গত ১৪ জুলাই তিনি জামিনে মুক্তি পান।