পার্টিতে লাফিং গ্যাস, কিশোরের মৃত্যু

আপডেট : ২৬ জুলাই ২০১৫, ১৮:০৯
 
পার্টিতে লাফিং গ্যাস গ্রহণ করার পর এক তরুণের মৃত্যু হয়েছে। ১৮ বছর বয়সী লন্ডনের ওই তরুণ শনিবার মাঝ রাতে লাফিং গ্যাস নেয়ার পর হাসপাতালে ছুটে যাওয়ার চেষ্টা করেন। এসময় তিনি রাস্তায় পড়ে যান। তার দুই ঘণ্টা পর পুলিশ ঘটনান্থলে তাকে মৃত অবস্থায় পায়।
 
রাসায়নিকভাবে নাইট্রাস অক্সাইড গ্যাসটি লাফিং গ্যাস নামে পরিচিত।
 
পুলিশ জানিয়েছে, ধারণা করা হচ্ছে বাড়িতে আয়োজিত পার্টিতে ওই তরুণ লাফিং গ্যাসের সাথে মদ পান করেছিলেন। এর পরই তার হার্ট অ্যাটাক হয়।
 
শুক্রবার স্থানীয় পুলিশ তাদের ফেসবুক পেজে নাইট্রাস অক্সাইড ব্যবহার নিয়ে একটি সতর্কতামূলক পোস্ট দিয়েছে। তারা লিখেছে, 'নাইট্রাস অক্সাইড নিরাপদ গ্যাস নয়। এর বিপদ সম্পর্কে জানুন।'
 
কিছুক্ষণ নিরুদ্বেগ থাকার জন্য বা সাময়িক আনন্দ পাওয়ার জন্য নাইট্রাস অক্সাইড গ্যাস গ্রহণ করা ব্রিটেনে বেশ জনপ্রিয়। যদিও ১৮ বছরের কম বয়সীদের কাছে এই গ্যাস বিক্রিতে নিষেধাজ্ঞা আছে।
 
এ বছরের শুরুর দিকে প্রকাশিত একটি গবেষণায় দেখা যাচ্ছে, বিনোদনের জন্য নাইট্রাস অক্সাইডের ব্যবহার ব্রিটেনে দিন দিন বাড়ছে। সূত্র: মিরর অনলাইন