রাজধানীর মতিঝিলে একটি বিলেবোর্ড ভেঙে পড়ে এক পথচারী আহত হয়েছেন। রবিবার বিকাল ৪টার দিকে মতিঝিলের সোনালী ব্যাংকের সামনে এই ঘটনা ঘটে।
তাৎক্ষণিকভাবে আহত ব্যক্তির পরিচয় পাওয়া যায়নি। তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
মতিঝিল থানার ওসি ফরমান আলী জানান, লোহার তৈরি এই বিলবোর্ডটি মূল রাস্তায় ভেঙে পড়লে একজন পথচারী সামান্য আহত হন এবং একটি রিকশা ক্ষতিগ্রস্ত হয়। বিলবোর্ডটি সরিয়ে নিতে সিটি কর্পোরেশন কর্তৃপক্ষকে অনুরোধ করা হয়েছে।
