শাহজালালে ওষুধ ও মোবাইল ফোনসেট আটক

আপডেট : ২৬ জুলাই ২০১৫, ১৯:৪৬
 
হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে রবিবার আড়াই কোটি টাকার ওষুধ ও মোবাইল ফোনসেট জব্দ করেছে শুল্ক কর্তৃপক্ষ।  দুপুরে বিমানবন্দরের কুরিয়ার থেকে এগুলো আটক করা হয়।
 
শুক্ল কর্তৃপক্ষের প্রিভেন টিমের সহকারী কমিশনার শাহিদুজ্জামান সরকার বলেন, ‘ঈদের ছুটির মধ্যে আমরা সিসিটিভি ক্যামেরার মাধ্যমে কুরিয়াল এলাকা পর্যবেক্ষণ করি। এরপর রবিবার সকাল থেকে অভিযান শুরু করি। এ অভিযানে  প্রায়  আড়াই কোটি টাকার ওষুধ ও মোবাইলসেট আটক করা হয়।’
 
তিনি বলেন, ‘ঈদের ছুটির মধ্যে এমিরেটস এয়ারলাইন্সে যোগে  আমেরিকা থেকে ওষুধগুলো আসে। এ ছাড়া,  ড্রাগন এয়ার ও থাই এয়ারওয়েজ যোগে  যুক্তরাজ্য থেকে স্যামসং ও এইচটিসি ব্র্যান্ডের মোবাইল আমদানি  করা হয়। এগুলো পরবর্তীতে অন্য পণ্য দেখিয়ে বের করার চেষ্টা হতো।’