ডিএসই জানিয়েছে, প্রকৌশল খাতের কোম্পানি ন্যাশনাল পলিমারের শেয়ার দর বাড়ার কোনো কারণ নেই। শেয়ারটির দর অস্বাভাবিকভাবে বাড়ার কারণ জানতে চেয়ে পাঠানো নোটিসের প্রেক্ষিতে কোম্পানি কর্তৃপক্ষ এ তথ্য জানিয়েছে। তথ্য বিশ্লেষণে দেখা যায়, গত ১৫ কার্যদিবসে শেয়ারটির দর বেড়েছে ১৬ টাকা ৭০ পয়সা বা ২২ দশমিক ১৫ শতাংশ।
