চলে গেলেন ববি ক্রিস্টিনা

আপডেট : ২৭ জুলাই ২০১৫, ১২:০০
 
সংগীতশিল্পী হুইটনি হাউস্টনের মেয়ে ববি ক্রিস্টিনা ব্রাউন মারা গেছেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ২২ বছর। তার পরিবারের একজন প্রতিনিধি এই তথ্য জানিয়েছেন। ববি ছয়মাস ধরে কোমায় ছিলেন।
 
ক্রিস্টেন ফস্টার বলেছেন, রবিবার পরিবারের সদস্যদের উপস্থিতিতে ববি শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন।
 
গত ৩১ জানুয়ারি বাথটাব থেকে অচেতন অবস্থায় ববিকে পাওয়া যায়। তাকে উদ্ধার করে হাসপাতালে নেয়া হয়। তখন থেকে তিনি কোমায় ছিলেন। এরপর একবারের জন্যও তার জ্ঞান ফেরেনি।
 
ব্রাউন হাউস্টন ও আরএন্ডবি গায়ক ববি ব্রাউনের একমাত্র মেয়ে।
 
এর আগে ২০১২ সালে লস অ্যাঞ্জেলসের একটি হোটেলের বাথটাব থেকে হুইটনি হাউস্টন দেহ মৃত অবস্থায় উদ্ধার করা হয়।
 
বিবিসির সংবাদদাতা বলেছেন, ববি তার মায়ের মতো একজন গায়ক ও অভিনেত্রী হতে চেয়েছিলেন। কিন্তু এখানে নিজের অবস্থান খুব ভালো পর্যায়ে নিয়ে যেতে পারেননি। সূত্র: বিবিসি।