পেট্রোলিয়াম আইন ২০১৫-এর খসড়ার নীতিগত অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা।
সোমবার দুপুরে সচিবালয়ে মন্ত্রিপরিষদ সচিব মোহাম্মদ মোশাররাফ হোসাইন ভূইঞা সংবাদ সম্মেলনে এই তথ্য জানান।
এর আগে সচিবালয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে মন্ত্রিসভার বৈঠক অনুষ্ঠিত হয়।
মন্ত্রিপরিষদ সচিব বলেন, এ আইনটি ১৯৩৪ সালের। ১৯৮৬ সালে আইনটি সংশোধন করা হয়। বর্তমানে আইনটি সংশোধনে বাধ্যবাধকতা রয়েছে। এটি বাংলায় করে কিছু সংশোধন এনে মন্ত্রিসভায় উপস্থাপন করা হয়।
