লক্ষ্মীপুরের কমলনগর উপজেলার হাজিরহাট দক্ষিণ বাজারের একটি গলি হতে এক নবজাতকের লাশ উদ্ধার করা হয়েছে। নবজাতকটি কন্যা শিশু বলে পুলিশ জানিয়েছে।
সোমবার ভোর ৪টার দিকে শিশুটিকে উদ্ধার করা হয়।
কমলনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা কবির আহমেদ জানান, শিশুটির লাশ পলিথিনের প্যাকেটে মোড়ানো অবস্থায় ছিল। পরে স্থানীয় লোকজন খবর দিলে পুলিশ লাশটি উদ্ধার করে।
