বাংলাদেশর মাহের খান, পাকিস্তানের মোহাম্মাদ আহমেদ শাহ্ এবং ভারতের সম্প্রীতি জেইনের হাত ধরে যাত্রা শুরু করে স্টার্ট আপ ‘ফিক্সনেশন’। টেকনোলজি সংক্রান্ত যেকোনো সাহায্যের সমাধান পাওয়া যাব এই ‘ফিক্সনেশন’ সাইটে। ফ্রান্সে অনুষ্ঠিত ১৫ দিনব্যাপী ইউরোপিয়ান ইনোভেশন একাডেমী (ইআইএ) ২০১৫ প্রতিযোগিতায় সেরা দশ স্টার্ট আপ হিসেবেও স্বীকৃতি মিলেছে ‘ফিক্সনেশন’র।
IMG0
কাতারের কার্নেগি মেলন ইউনিভার্সিটির তিন শিক্ষার্থী মাহের, আহমেদ শাহ্ এবং সম্প্রীতিই প্রথমে টেকনোলজি বিষয়ক সাহায্য করার জন্য কিছু একটা করার চেষ্টা করে যাচ্ছিল। সেই থেকেই ফিক্সনেশনের মত কোন সাইট তৈরি করার ধারণা আসে তাদের। শুরুতেই ফিক্সনেশন দল অনলাইন অ্যাপ্লিকেশন নিয়ে কাজ শুরু করে। এই প্রক্রিয়ায়, যাদের টেকনোলজি সংক্রান্ত সাহায্যের প্রয়োজন হয় তারা রেজিস্ট্রেশন করার পর কাছাকাছি থাকা দক্ষ টেকনিশিয়ান এসে তাদের সমস্যার সমাধান করে দেবে।
৯০ ঘণ্টা সময় ধরে ‘ফিক্সনেশন’ তাদের অ্যাপ্লিকেশন তৈরি করা সম্পন্ন করে। শুরুতেই কাতারের মধ্যে এই সেবা চালু থাকলেও ধীরে ধীরে বিভিন্ন দেশে এই সেবা ছড়িয়ে দেয়ার পরিকল্পনাও করছে তারা। তাদের ম্যাপটিতে যেয়ে দেখা যাবে কোথায় কোথায় দক্ষ টেকনিশিয়ান আছে। সেই অনুযায়ী সার্চ করে যেকেউ কাছাকাছি থাকা টেকনিশিয়ান খুঁজে বের করতে পারবে।
পছন্দমত টেকনিশিয়ান খুঁজে বের করার পর তাদের সাথে যোগাযোগও করা যাবে এই অ্যাপ্লিকেশনের মাধ্যমে। নিয়মঅনুযায়ী প্রতি ঘণ্টায় টেকনিশিয়ানদের ১২ মার্কিন ডলার হারে চার্জ পরিশোধ করতে হবে। কোন টেকনিশিয়ান এই নিয়মের ব্যাঘাত ঘটালে ইউজার রেটিংয়ের মাধ্যমে মূল্যায়ন করারও ব্যবস্থা রাখা হয়েছে সাইটটিতে। তাই ভবিষ্যতে ভাল কাজ পেতে যেকোনো টেকনিশিয়ান নিজেদের সেরাটা দিতেই চেষ্টা করবে।
প্রথম দিকে এই পেমেন্ট সিস্টেমটি অ্যানালগ নিয়মে কাজ শেষে টেকনিশিয়ানদের হাতেই প্রদান করেন সেবা গ্রহীতারা। কিন্তু এই পদ্ধতিকে ডিজিটাল পেমেন্ট সিস্টেমে নিয়ে আসতে পরিকল্পনা করে যাচ্ছে ‘ফিক্সনেশন’ দল।
ফ্রিলেন্সার টেকনিশিয়ান হিসেবে যে কেউ কোন ফি ছাড়াই সাইন আপ করতে পারেন ফিক্সনেশন সাইটে। এমনকি সেবা গ্রহীতারাও এখানে ফ্রি সাইন আপ করে রাখতে পারেন।
‘ফিক্সনেশন’ একটি সম্ভাবনাময় স্টার্টআপ থেকে সফল ব্যবসা হিসেবে খুব শীঘ্রই নিজেদের অবস্থান শক্ত করার কাজ করে যাচ্ছে। ইআইএ ২০১৫ প্রতিযোগিতা থেকে সেরা দশ স্টার্ট হিসেবে যায়গা পাওয়াও ১০,০০০ ইউরো জিতে নেয় ফিক্সনেশন। সেই প্রাইজমানি দিয়ে নিজেদের ব্যবসাকে বাড়িয়ে নেয়ার পরিকল্পনাই করছে তারা। তাদের পরিকল্পনায় রয়েছে অ্যাপটি বাগ ফ্রি করে ব্যবহারকারীদের আরও সহজ সুবিধা নিশ্চিত করা। এমনকি আইওএস এবং অ্যান্ড্রয়েড ভার্শন অ্যাপ্লিকেশন তৈরি এবং পেপাল সিস্টেমের মাধ্যমে ডিজিটাল পেমেন্টের ব্যবস্থা করার পরিকল্পনা হাতে নিয়েছে ‘ফিক্সনেশন’।
আর্টিকেল লিংক-http://goo.gl/2YGgy2
IMG1
