দুইদিন পর খুলল আখাউড়া বন্দর

আপডেট : ২৭ জুলাই ২০১৫, ১৪:০৭
 
দুই দিন বন্ধ থাকার পর ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া স্থলবন্দরের আমদানি-রপ্তানি কার্যক্রম থেকে শুরু হয়েছে। সোমবার সকাল থেকে বন্দরের বাণিজ্যিক কার্যক্রম শুরু হয়েছে।
 
স্থলবন্দর সংলগ্ন জাজী নদীর বেইলি সেতুর সংস্কার কাজের জন্য শনি ও রোববার আখউড়া বন্দর দিয়ে আমদানি-রপ্তানি বন্ধ রাখা হয়।
 
আখাউড়া স্থলবন্দরের সহকারী রাজস্ব কর্মকর্তা মো. মিজানুর রহমান জানান,  আমদানি-রপ্তানি বন্ধ থাকলেও স্বাভাবিকভাবেই যাত্রী পারাপার অব্যাহত ছিল।