লাগাতার বর্ষণে রাঙ্গামাটির বিভিন্ন স্থানে পাহাড় ধসে জনজীবনসহ বসতবাড়ী হুমকির মুখে পড়েছে। স্থানীয় জেলা প্রশাসনসহ পুলিশ প্রশাসন ও ফায়ার সার্ভিস কর্তৃপক্ষ উপদ্রুত এলাকাগুলোতে বসবাসরত লোকজনকে নিরাপদে সরিয়ে নিতে কাজ শুরু করেছে। ইতোমধ্যে রাঙ্গামাটির বিভিন্ন আশ্রয় কেন্দ্রে প্রায় ৫০টি পরিবারকে সরিয়ে নেয়া হয়েছে।
স্থানীয় সূত্রে জানা গেছে, রিজার্ভ বাজারস্থ এলাকার ঝুঁকির মধ্যে বসবাস করা ২০ পরিবারকে শহীদ আব্দুল আলী একামেডী এবং ভেদভেদী পৌর জুনিয়র স্কুলে ১৫ টি পরিবারকে আশ্রয় প্রদান করা হয়েছে। তাদের খাবার ও সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছে জেলা প্রশাসন।
রাঙ্গামাটি ফায়ার সার্ভিসের অতিরিক্ত পরিচালক গোলাম মোস্তফা জানান, পাহাড় ধসের কারণে সৃষ্ট দুর্যোগ মোকাবেলায় ফায়ার সার্ভিস ও পুলিশের সদস্যরা সার্বক্ষণিক সতর্ক অবস্থায় নিয়োজিত রয়েছে।
খবর বাসসের।
