বিরামপুরে জমি নিয়ে সংঘর্ষে আহত ৮

আপডেট : ২৭ জুলাই ২০১৫, ১৫:১৪
 
দিনাজপুরের বিরামপুরে জমি নিয়ে সংঘর্ষে আটজন আহত হয়েছেন। সোমবার উপজেলার পল্লীতে এই সংঘর্ষের ঘটনা ঘটে।
 
আহতদের মধ্যে গোলজার রহমান (৪৫), আবু সাঈদ (২৬) ও ফারাজুল ইসলামকে (২২), মমিনুল ইসলাম (৪০), মামুনুর রশিদ (৩০) ও আঃ মান্নান (২৬)-কে  বিরামপুর হাসপাতালে ভর্তি করা হয়েছে।
 
জানা গেছে, দিওড় ইউনিয়নের বড় গোপালপুর গ্রামের গোলজার হোসেন মাঠের একটি কৃষি জমিতে আমন রোপণ করেছেন। সকালে একই গ্রামের মমিনুল ইসলাম আট শতক জমির মালিকানা দাবি করে সেখানে পুনঃরোপন করতে যান। এতে দুই পক্ষের মধ্যে সংঘর্ষ বেধে যায়। এতে আটজন আহত হন।
থানার ডিউটি অফিসার এসআই মতিয়ার রহমান জানান, সংঘর্ষের বিষয়টি তিনি শুনেছেন তবে বিকেল পর্যন্ত কেউ মামলা করতে আসেনি।