নওগাঁয় পুকুরে ডুবে দুই শিশুর মৃত্যু

আপডেট : ২৭ জুলাই ২০১৫, ১৫:৩৯
 
নওগাঁ সদর উপজেলার শতপুর গ্রামে পুকুরের পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু হয়েছে। রবিবার বিকেলে এ ঘটনাটি ঘটে।
 
নিহতরা হলো- শতপুর গ্রামের নুরুল ইসলামের মেয়ে নাজিফা আকতার (৭) ও একই গ্রামের আশরাফুল ইসলামের মেয়ে খাদিজা ওরফে প্রিয়াংকা (৫)।
 

হাপানিয়া ইউপি চেয়ারম্যান মোস্তাক আহম্মেদ রাজা জানান, বিকেলে নুরুল ইসলামের বাড়ীর পাশে একটি পুকুরপাড়ে নাজিফা ও প্রিয়াংকা অন্য শিশুদের সঙ্গে খেলা করার সময় সাড়ে চারটার দিকে পানিতে পরে ডুবে যায়। পরে স্থানীয়রা পুকুরের পানি থেকে তাদের উদ্ধার করে নওগাঁ মডেল হাসপাতালে নিয়ে যান। হাসপাতালের কতব্যরত চিকিত্সক তাদের মৃত ঘোষণা করেন।