'বন্ধু দিবস' উপলক্ষে প্রিয়শপের আয়োজন

আপডেট : ২৭ জুলাই ২০১৫, ১৬:২৮

আসছে আগস্টের প্রথম রবিবার বন্ধু দিবস। দিনটি উপলক্ষে বিশেষ আয়োজন করেছে অনলাইন শপিং সাইট প্রিয়শপডটকম (www.PriyoShop.com)। এর আওতায় বিশেষ রিস্টব্যান্ড, ইউনিক গিফট আইটেম, ডিসকাউন্ট মূল্যে ফ্যাশন অনুষঙ্গ দিয়ে সাঁজানো হয়েছে সাইটটি।

একইসঙ্গে বন্ধু দিবসের বিশেষ প্রতিযোগিতার আয়োজন করেছে প্রতিষ্ঠানটি। অফিসিয়াল পেজে (fb.com/priyoshopping) ভিজিট করে যে কেউ এতে অংশ নিতে পারবেন।

উল্লেখ্য, প্রিয়শপ ডটকম থেকে দেশের যে কোন প্রান্তে বন্ধুর কাছে পাঠানো যাবে কাঙ্খিত গিফট। ঢাকা মধ্যে ২৪ ঘন্টা এবং বাইরে ৭২ ঘন্টায় হোম ডেলিভারি দিচ্ছে প্রতিষ্ঠানটি।