সিরিয়ায় সেনা পাঠানোর কোন পরিকল্পনা নেই : তুরস্কের প্রধানমন্ত্রী

আপডেট : ২৭ জুলাই ২০১৫, ১৬:৩৯


তুরস্কের প্রধানমন্ত্রী আহমেত দাভুতোগলু বলেছেন, ইসলামিক স্টেটের (আইএস) বিরুদ্ধে যুদ্ধ করতে সিরিয়ায় স্থল সেনা পাঠানোর কোন পরিকল্পনা নেই।

তিনি বলেন, সিরিয়া-তুরস্ক সীমান্তের কাছে আইএসের অবস্থান ও ইরাকে কুর্দি বিচ্ছিন্নতাবাদী পিকেকে’র ওপর বিমান হামলা ‘অবস্থার পরিবর্তন’ ঘটাতে পারে।

গত সপ্তাহে তুরস্কের সুরুক শহরে বোমা হামলায় ৩২ জন নিহত হওয়ার ঘটনাসহ দেশটিতে কয়েক দফা সহিংস হামলার জবাবে তুরস্ক আইএস ও পিকেকে’র ওপর বিমান অভিযান শুরু করেছে।

এদিকে সিরিয়ার কুর্দি পার্টির সশস্ত্র শাখা কুর্দিশ পিপলস প্রটেকশন ইউনিট (ওয়াইপিজে) সোমবার সিরিয়ার ভিতরে কুর্দি ইউনিটগুলোর ওপর হামলা বন্ধে তুরস্কের প্রতি আহ্বান জানিয়েছে।

অন্যদিকে দেশটির আহ্বানে পরিস্থিতি নিয়ে আলোচনা করতে ন্যাটো মঙ্গলবার জরুরী বৈঠক করবে।