জেলার আড়াইহাজার উপজেলায় দেওয়ান আলী (৬৫) নামে এক চাল ব্যবসায়ীকে পিটিয়ে হত্যার অভিযোগ পাওয়া গেছে। নিহত দেওয়ান আলী মাহমুদপুর এলাকার মৃত বশির উদ্দিনের পুত্র। তিনি মাহমুদপুর বাজারে চালের ব্যবসা করতেন।
সোমবার দুপুরে উপজেলার মাহমুদপুর ইউনিয়নের মাহমুদপুর গ্রামে জমি সংক্রান্ত বিরোধের জের ধরে প্রতিপক্ষ ইয়াকুব আলী ও পরিবারের লোকজন মারপিট করলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য শহরের জেনারেল হাসপাতাল মর্গে পাঠিয়েছে পুলিশ।
আড়াইহাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলমগীর তথ্যের সত্যতা নিশ্চিত করে জানান, এ ঘটনায় হত্যা মামলার প্রস্তুতি চলছে।
