কুমিল্লায় বিদেশি পিস্তলসহ গ্রেফতার ১

আপডেট : ২৭ জুলাই ২০১৫, ১৭:০৯


কুমিল্লায় বিদেশি পিস্তলসহ শাহজাহান মিয়া (৩৮) নামে অপহরণ হামলার পলাতক এক আসামিকে গ্রেফতার করেছে র‌্যাব। সোমবার ভোরে সদর দক্ষিণ উপজেলার শ্রীপুর গ্রামে তার নিজ বাড়িতে অভিযান চালায়ে তাকে গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃত শাহজাহান মিয়া ঐ গ্রামের শরাফত আলীর ছেলে।

র‌্যাব জানায়, গোপন সংবাদের ভিত্তিতে কুমিল্লাস্থ র‌্যাব-১১ সিপিসি-২ এর একটি দল সোমবার ভোরে সদর দক্ষিণ উপজেলার শ্রীপুর গ্রামের শাহজাহানের বসতঘরে অভিযান চালায়। এ সময় তার ঘরে তল্লাশি চালিয়ে্একটি বিদেশি পিস্তল, দুইটি ম্যাগাজনিসহ শাহজাহানকে গ্রেফতার করে।

র‌্যাব আরো জানায়, শাহজাহান মিয়ার বিরুদ্ধে সদর দক্ষিণ মডেল থানায় একটি অপহরণ মামলা রয়েছে। ঐ মামলায় সে দীর্ঘদিন ধরে পলাতক ছিল।

সোমবার বিকালে তার বিরুদ্ধে সদর দক্ষিণ মডেল থানায় অস্ত্র আইনে আরো একটি মামলা হয়েছে।