স্বেচ্ছাসেবক লীগের প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

আপডেট : ২৭ জুলাই ২০১৫, ২০:১৩


সোমবার রাজধানীসহ সারাদেশে আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে।

দেশের ঐতিহ্যবাহী এ সংগঠনের নেতাকর্মীরা এ উপলক্ষে জাতির পিতা বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন, শোভাযাত্রা, আলোচনা সভাসহ নানা জাঁকজম অনুষ্ঠানের আয়োজন করে।

সংগঠনের পক্ষ থেকে সকালে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানানো হয়। এ সময় স্বেচ্ছাসেবক লীগের সভাপতি মোল্লা মো. আবু কাওছার ও সাধারণ সম্পাদক পঙ্কজ দেবনাথ এমপিসহ সংগঠনটির কেন্দ্রীয় ও মহানগর নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।