টানা বর্ষণ ও নিম্নচাপের প্রভাবে তিনদিন ধরে টেকনাফ-মিয়ানমার রুটে যাত্রী পারাপারের নৌযান চলাচল বন্ধ রয়েছে। পাশাপাশি সেন্ট মার্টিন-টেকনাফ রুটসহ সকল নৌযান চলাচল বন্ধ রাখার নির্দেশ দিয়েছে স্থানীয় প্রশাসন।
টেকনাফ স্থলবন্দরের অভিবাসন কেন্দ্রের উপপরিদর্শক (এসআই) সাইফুল ইসলাম সবুজ জানান, সাগর ও নদী উত্তাল। তাই যে কোন প্রকার দুর্ঘটনা এড়াতে টেকনাফ-মিয়ানমার রুটে সোমবার থেকে সাতদিনের জন্য ট্রানজিট বন্ধ রাখা হয়েছে। নিম্নচাপ কেটে গেলে এ ট্রানজিট চালু করা হবে।
