ব্রেইন টিউমারে আক্রান্ত দিতি, অপারেশন মঙ্গলবার

আপডেট : ২৭ জুলাই ২০১৫, ২১:২৮

গত ২৫ জুলাই শারীরিক অসুস্থতার কারণে ভারতের চেন্নাই হাসপাতালে ভর্তি হন দেশের জনপ্রিয় অভিনেত্রী পারভীন সুলতানা দিতি। কিন্তু শুরুতে তার অসুস্থতার কারণে জানা না গেলেও পরিক্ষার পর চিকিৎসক জানান তার ব্রেইন টিউমার হয়েছে। এ খবর জানার পর থেকেই দেশের শোবিজ অঙ্গনে শোকের ছাপ পড়ে।

 

আর সেই ছাপের খবর পাওয়া যায় সামাজিক যোগাগো মাধ্যম ফেসবুকেও দিতির জন্য দোয়া চেয়ে স্ট্যাটাস দিচ্ছেন শোবিজ অঙ্গনের প্রায় সবাই। তার জন্য দোয়া চান চলচ্চিত্রের মিশা সওদাগর, জায়েদ খান, মুশফিকুর রহমান গুলজার, সোহানুর রহমান সোহানসহ অনেকে। চেন্নাইতে দিতির সঙ্গে গিয়েছেন তার মেয়ে লামিয়া। লামিয়া তার মায়ের জন্য দেশবাসীর কাছে দোয়া চান।


পরিচালক সমিতির মহাসচিব মুশফিকুর রহমান গুলজার দোয়া চেয়ে তার স্ট্যাটাসে লিখেছেন, সবার প্রিয় দিতি'র ব্রেইন টিউমার হয়েছে। আগামীকাল (মঙ্গলবার) তার অপারেশন, চেন্নাই এর এমএইওটি হাসপাতালে। বন্ধুরা সবাই দিতি’র জন্য দোয়া করবেন। সে যেন সুস্থ হয়ে দ্রুত দেশে ফিরতে পারে।

একসময় বড়পর্দায় জনপ্রিয় এই অভিনেত্রী এখন ব্যস্ত আছেন ছোটপর্দাতেই।