স্টার সিনেপ্লেক্সে ‘অ্যান্ট স্টোরি’

আপডেট : ২৮ জুলাই ২০১৫, ০২:১১

কিছুদিন আগেই মার্ভেল কমিকসের নতুন ছবি মুক্তি পেল। ছবিটি ছিল ‘অ্যাভেঞ্জার্স’-এর সিক্যুয়াল। পুরো বিশ্বের সাথে তাল মিলিয়ে ছবিটি মুক্তি পায় বাংলাদেশেও। গত ১৭ জুলাই মুক্তি পেয়েছে মার্ভেলের নতুন আরও একটি সুপারহিরো চলচ্চিত্র।

 
‘অ্যান্ট-ম্যান’ শিরোনামের ছবিটি আগামী শুক্রবার আসছে স্টার সিনেপ্লেক্সে। অ্যাভেঞ্জার্স সিরিজের নতুন এ সুপারহিরোকে দেখতে পারবে বাংলাদেশের দর্শকরাও।
 
ছবিটি যৌথভাবে পরিচালনা করেছেন পেটন রিড জো ও অ্যান্থনি রুশো। অভিনেতা পল রুদকে দেখা যাবে অ্যান্ট-ম্যান হিসেবে।
 

একজন ডাক্তারের বিস্ময়কর আবিষ্কার নিয়ে এর গল্প এগিয়েছে। এতে আরও অভিনয় করেছেন ইভানজেলাইন লিলি, করাই স্টলসহ অনেকে।