নড়াইল সদর উপজেলাধীন তালতলা এলাকার একটি পুকুর থেকে ধলা মিয়া (৭০) নামে এক বৃদ্ধের মৃতদেহ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার সকাল সাড়ে ১০টার দিকে মৃতদেহটি উদ্ধার করা হয়।
মৃত ধলা মিয়ার বাড়ি চন্ডিবারামপুর ইউনিয়নের চাকুলিয়া গ্রামে।
নড়াইল সদর থানার ওসি শেখ মতিয়ার রহমান বলেন, পুকুরে মৃতদেহ ভাসতে দেখে এলাকাবাসী পুলিশে খবর দেয়। ময়নাতদন্তের জন্য মৃতদেহ নড়াইল সদর হাসপাতালে পাঠানোর প্রস্তুতি চলছে।
