রাজধানী বেইজিংয়ের পাশে অ্যাপলের আইফোনের একটি নকল কারখানার সন্ধান পেয়েছে চীনা কর্তৃপক্ষ। কারখানাটিতে অভিযান চালিয়ে অন্তত ৪১ হাজার নকল আইফোন ও নয়জনকে আটক করেছে দেশটির নিরাপত্তাবাহিনী।
চীনা গণমাধ্যমের বরাত দিয়ে বিবিসি জানিয়েছে, কারখানাটিতে সেকেন্ড হ্যান্ড বা ব্যবহূত আইফোনের যন্ত্রাংশ দিয়ে রফতানির জন্য নতুন আইফোন তৈরি করা হতো। যে চালানটি জব্দ করা হয়েছে তার মূল্য প্রায় দুই কোটি মার্কিন ডলার।
প্রসঙ্গত, গত ১৪ মে ওই কারখানাটিতে অভিযান চালায় নিরাপত্তাবাহিনী। কিন্তু বেইজিংয়ের পাবলিক সিকিউরিটি ব্যুরো রবিবার বিষয়টি সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রকাশ করে। নকলবিরোধী অভিযান শুরু হয় জানুয়ারি মাসে।
