নরসিংদীতে বাংলাদেশের সংবিধান বিষয়ক সেমিনার অনুষ্ঠিত

আপডেট : ০৫ মার্চ ২০১৯, ১৭:২৩

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের সংবিধান বিষয়ক দুইটি সেমিনার নরসিংদীতে অনুষ্ঠিত হয়েছে। সেমিনারটি মঙ্গলবার সকালে নরসিংদী সদর উপজেলার মাধবদী গার্লস হাই স্কুল এন্ড কলেজে এবং নরসিংদীর ইউনাইটেড কলেজে অনুষ্ঠিত হয়। সংবিধান পাঠের প্রয়োজনীয়তার উপর মূল বক্তব্য রাখেন দৈনিক ইত্তেফাকের সহ-সম্পাদক নূহু আব্দুল্লাহ।

সেমিনার দুইটিতে অন্যদের মধ্যে বক্তব্য রাখেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের সিনেট সদস্য রঞ্জিত কুমার সাহা, নরসিংদী প্রেসক্লাবের সাবেক সভাপতি ও দৈনিক ইত্তেফাকের জেলা প্রতিনিধি নিবারণ রায়, মাধবদী গার্লস হাই স্কুল এন্ড কলেজের প্রভাষক তাহমিনা সিদ্দিকি, আ. ওয়াদুদ, নরসিংদী ইউনাইটেড কলেজের অধ্যক্ষ শফিকুল ইসলাম, পরিচালক ওসমান গনি প্রমুখ। 

আরো পড়ুন: ভারতের সাবমেরিন আটকে দিল পাকিস্তান

সেমিনারে স্কুল-কলেজের শিক্ষার্থীসহ এলাকার ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। 

ইত্তেফাক/অনি