ঝিনাইদহ সদর উপজেলার ওয়ারিয়া গ্রামের ফজর আলি ( ৪০ ) নামে এক কৃষক পল্লি বিদ্যুতের ঝুলন্ত তারে জড়িয়ে বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে মারা গেছেন।
মঙ্গলবার সকাল সাড়ে ৮টার দিকে এ দুর্ঘটনা ঘটে।
ঝিনাইদহের সহকারী পুলিশ সুপার গোপিনাথ কানজিলাল বলেন, ওই কৃষক ঝাকা ভর্তি ধানের চারা মাথায় নিয়ে মাঠে রোপন করতে যাচ্ছিলেন।
এ সময় রাস্তার ওপর পল্লি বিদ্যুতের ঝুলন্ত তারে জড়িয়ে যান। ঘটনাস্থলে তার মৃত্যু হয়।
পল্লি বিদ্যুতের ঝিনাইদহের জেনারেল ম্যানেজার যুবরাজ চন্দ্র পাল জানান, গতকাল সোমবার রাতে বিদ্যুৎ সঞ্চালন লাইনের একটি কাঠের খুঁটি পুড়ে তার ঝুলে যায়।
ধানের চারা মাথায় করে মাঠে নিয়ে যাওয়ার সময় ওই কৃষক বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে মারা যান। এ ব্যাপারে একটি তদন্ত কমিটি করা হয়েছে বলে তিনি আরও জানান।
