কুমিল্লায় সড়ক দুর্ঘটনায় নিহত ১

আপডেট : ২৮ জুলাই ২০১৫, ১৩:০২
কুমিল্লায় সড়ক দুর্ঘটনায় টিপু মজুমদার (৩৫) নামে একজন নিহত হয়েছেন। ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের জেলার চৌদ্দগ্রাম বাজার এলাকায় সোমবার গভীর রাতে এ দুর্ঘটনা ঘটে। নিহত টিপু ওই উপজেলার  কনকাপৈত ইউনিয়নের মরকটা গ্রামের আবুল খায়ের মজুমদারের ছেলে। 
 
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, সোমবার রাত ১১টার দিকে টিপু মজুমদার মহাসড়ক পারাপারের সময় দ্রুতগতির অজ্ঞাতনামা গাড়ির ধাক্কায় সে ঘটনাস্থলেই মারা যায়। খবর পেয়ে পুলিশ লাশটি উদ্ধার করে চৌদ্দগ্রাম থানায় নিয়ে আসে। 
 
পরিবারের লোকজন জানান, সে বিকালে বাড়ি থেকে বের হয় আর ফিরেনি। দুর্ঘটনার খবর পেয়ে থানায় গিয়ে লাশ শনাক্ত করা হয়।