রিজভীর জামিন ও রিমান্ড আবেদন নামঞ্জুর

আপডেট : ২৮ জুলাই ২০১৫, ১৪:০৩
 
বিএনপির যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভীকে নাশকতার দুই মামলায় জামিন নামঞ্জুর করেছেন আদালত। একই সঙ্গে দুই কার্যদিবসের মধ্যে তাকে জেলগেটে জিজ্ঞাসাবাদের নির্দেশ দেয়া হয়েছে।
 

মঙ্গলবার রিজভীকে আদালতে হাজির করে মতিঝিল থানার পৃথক দুই মামলায় ১০ দিন করে রিমান্ড আবেদন করে পুলিশ। রিজভীর পক্ষে আইনজীবী জয়নাল আবেদীন মেজবাহ জামিন আবেদন করেন। 

শুনানি শেষে পুলিশের রিমান্ড আবেদন ও তার পক্ষে করা জামিন আবেদন গ্রহণ না করে বিএনপির এই নেতাকে দুই কার্যদিবসের মধ্যে জেলগেটে জিজ্ঞাসাবাদের নির্দেশ দেন ঢাকা মহানগর হাকিম শামসুল আরেফিন।